- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ০৭:২৪ পিএম
সংবাদ প্রকাশের জের: সাংবাদিকের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক:
রাতের আধাঁরে সরকারি জায়গার গাছ কাটার সংবাদ প্রকাশের জেরধরে বরিশালের গৌরনদীতে এস এম মিজান নামের এক সাংবাদিকের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এঘটনার স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে ঘটনার সঙ্গে জড়িত বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগি সাংবাদিক বাংলাদেশের খবর পত্রিকার গৌরনদী প্রতিনিধি এসএম মিজান অভিযোগ করে বলেন, রাতের আধাঁরে সরকারি জায়গার গাছ কেটে সমালোচনার মুখে স্বেচ্ছাসেবক দলের গৌরনদী শাখার যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম রোকনকে কারন দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল। এনিয়ে “সরকারী গাছ কেটে তদন্তের মুখে স্বেচ্ছাসেবক দল নেতা” শিরোনামে বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে রোকনকে বহিস্কার করে দল। এরপর থেকেই রোকন ও তার সহযোগিরা আমার ওপর ক্ষিপ্ত ছিলো।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত দশটার দিকে টরকী চৌরাস্তায় বসে এক ব্যবসায়ীকে নিয়ে চা পান করছিলাম। এরইমধ্যে বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা রোকন ও তার সহযোগিরা এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তুই কিভাবে এলাকায় থাকিস এবং কিভাবে নিউজ লেখিছ তা দেখে নেবো বলেই আমার ওপর হামলা চালায়। এসময় আমার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে রক্ষা করে। পরবর্তীতে হামলাকারীরা আমাকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। যাওয়ার আগে তারা আমার ম্যানিব্যাগ সহ সাড়ে দশ হাজার টাকা ও ভিসা কার্ড নিয়ে গেছে।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সফিকুল ইসলাম রোকন বলেন, হামলা কিংবা কোন হুমকির ঘটনা ঘটেনি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করে আইনিগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় সিসা দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে বরিশালে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।...
-
যবিপ্রবি প্রতিনিধিঃ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!