- প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ০৫:৪৬ পিএম
সন্ধ্যাগর্ভে জমিসহ গাছপালা ও বসতঘর বিলীন
বরিশাল
বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীগর্ভে জমিসহ গাছপালা ও বসতঘর বিলীন হয়ে গেছে।
জানা গেছে, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।
বাইশারি এলাকার বাসিন্দা ওয়াসিম মৃধা বলেন, শুক্রবার সকাল আটটার দিকে ভাঙন শুরু হয়। চলমান ভাঙনে প্রায় ৫০ শতক জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে।
এতে আমার চাচা শ্বশুর মো. আবু বকর ঘরামীর বসতঘর ও বহু গাছপালা সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের অপেক্ষায় আমার শ্বশুরের ঘর।
আবু বকর ঘরামী জানান, আমাদের মাথাগোঁজার শেষ আশ্রয়স্থলটুকু নদীতে চলে গেছে। পরিবার পরিজন নিয়ে কীভাবে আমরা জীবন যাপন করবো? জায়গা জমি, বসতঘর হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন!
এদিকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ভূক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। #
সাঈদ পান্থ
বরিশাল
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!