- প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ১০:৫৯ এএম
সম্প্রচার মন্ত্রীর সাথে সাংবাদিকতা নিয়ে মতবিনিময়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী Zahir Uddin Swapan এমপি’র সঙ্গে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন Kaler Kantho পত্রিকার প্রতিনিধি এসএম ওমর আলী সানি।
সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত এই সাক্ষাতে দেশের সাংবাদিকতার বর্তমান অবস্থা, গণমাধ্যমের দায়িত্বশীলতা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বের ওপর জোর দেন।
এ সময় তিনি বলেন, আগৈলঝাড়া উপজেলার সকল গণমাধ্যমকর্মীকে একটি প্লাটফর্মে আসতে হবে। কাউকে বাদ দেওয়া যাবে না। এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য থাকলে সমাজ ও দেশের উন্নয়নে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিক এসএম ওমর আলী সানি এ সময় গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথাও মন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!