- প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ০২:৪৫ পিএম
শিশুদের হাসিই আগামীর শক্তি—গৈলা বেবী হোমে জেলা প্রশাসকের মানবিক পরিদর্শন
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবী হোমে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিদর্শন করেছেন বরিশাল জেলার জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এ সময় তিনি বেবী হোমে অবস্থানরত শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শিশুদের থাকা-খাওয়া, চিকিৎসা সুবিধা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক বিকাশে প্রয়োজনীয় সব ধরনের যত্ন নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, শিশুরা শুধু আশ্রয়ের নয়, তারা ভালোবাসা ও নিরাপত্তারও অধিকারী। তাদের সঠিক পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মানবিক দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
বেবী হোমের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়জিদ সরদার, বরিশাল সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এলাহি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজিব, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা নির্বাচন অফিসার নাসরিন, উপজেলা মহিলা কর্মকর্তা মানিক মল্লিক, প্রকল্প কর্মকর্তা অয়ন সহা এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আজাদ রহমান।
স্থানীয়রা জেলা প্রশাসকের এ মানবিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকির মাধ্যমে শিশু সুরক্ষা ও কল্যাণ কার্যক্রম আরও জোরদার হবে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!