- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০৬:২৬ পিএম
শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মাতলেন শিক্ষা অফিসার!
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্প, কুশল বিনিময় ও আনন্দঘন সময় কাটিয়ে তাদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করলেন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার "মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমি" পরিদর্শনে আসেন । এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে শিক্ষা অফিসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ পরিবেশে কথা বলেন। তাদের পড়াশোনা, দৈনন্দিন জীবন ও বিভিন্ন বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে শিক্ষা অফিসারের সঙ্গে গল্পে মেতে ওঠে। এ সময় শ্রেণিকক্ষে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষা অফিসার প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
এ সময় মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমির উপদেষ্টা মন্ডলীর সভাপতি সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মৃধা ফিরোজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: কামরুল ইসলামসহ শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শিক্ষা অফিসারের এমন আন্তরিক ও বন্ধুসুলভ আচরণে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
#
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেছেন চেয়ারম্যান...
-
‘৫ বছরে বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বরিশাল জেলার ১০টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৭৫২টি...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!