- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬ ০৬:২৪ পিএম
শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি॥ প্রবাসীর বসতঘরে ডাকাতির রেশ কাটতে না কাটতে মাদ্রাসা শিক্ষকের বসতঘরে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) দিবাগত রাত তিনটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর বসতঘরে এই ঘটনা ঘটে।
ওই গ্রামের বাসিন্দা ও আল-হেলাল একাডেমীর শিক্ষক আনোয়ার হোসেন জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ৫/৬ জনের একটি সশস্র ডাকাত দল বসতঘরের দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে। একপর্যায়ে আমাকে এবং আমার ছেলেকে অস্রেরমুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরবর্তীতে তারা বসতঘর থেকে সাড়ে চার আনা স্বর্ন, একটি রুপার চেইন এবং নগদ ৭ হাজার টাকা, মোবাইল সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতেরা মোবাইল নিয়ে গেলেও সীম খুলে দিয়ে গেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি (আনোয়ার হোসেন) লিখিত অভিযোগ দেওয়ার জন্য থানায় অবস্থান করছেন বলে জানান।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য গত ১৪ আগষ্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের বসতঘরে ঢুকে তার স্ত্রী-কন্যার গলায় রামদা ধরে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাতেরা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটলো।
এই বিভাগের আরো খবর
-
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি একটি প্রজন্মের সম্ভাবনাকেও নষ্ট করে দিতে পারে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায়...
-
সোহাগ হাওলাদার,বরগুনা:বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আবুল হোসেন গাজীককে সৎ ভাইয়ের নামের সঙ্গে নিজের নাম যুক্ত...
-
রোকাইয়া, যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। লালমনিরহাটের হাতীবান্ধায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাচি শাশুড়িকে মারধর, মানসিক নির্যাতন এবং তার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!