- প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ০৪:৫৪ পিএম
সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে তাঁর জন্মভূমি।
আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডুমুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় হাতে হাত ধরে বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করেন।
নিহত বুলেট বৈরাগী টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান এবং ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী প্রাক্তন ছাত্র ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার দাবি জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুশিয়ারী দিয়ে বলেন, যদি দ্রুত আসামিদের আইনের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বুলেট আমাদের বিদ্যালয়ের গর্ব ছিল। একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাকে এভাবে হারিয়ে ফেলা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
গত ২৪ এপ্রিল কুমিল্লায় কর্মরত থাকাকালীন ঘাতকদের হাতে নিহত হন বুলেট বৈরাগী। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!