- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪১ পিএম
শেষ দিনে প্রচার প্রচারণায় মুখর গোপালগঞ্জের ৩টি আসন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ দিনে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন গোপালগঞ্জের তিনটি আসনের বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ স্বতন্ত্র প্রার্থীরা।
আজ সোমবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ শিশু পার্ক থেকে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের নেতৃত্বে নির্বাচনী শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল প্রার্থীর ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে দেওয়া মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রা চলাকালে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ডা. বাবর হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান এবং রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ জনগণও তাঁকে উষ্ণ অভিবাদন জানায়। এর আগে সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।
গোপালগঞ্জ-০২ আসনের জাকের পার্টির প্রার্থী এ্যাভোকেট মাহমুদ হোসেন ও বাংলাদেশ খেলাফত মসলিসের প্রার্থী শুয়াইব ইব্রাহিম। জেলা শহরের এ শোডাউন করা হয়।
গোপালগঞ্জ-০১ আসনের গণঅধিকার পরিষদের কারাবন্দী প্রার্থী মো: কাবির মিয়ার পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছেন কর্মি সমর্থকেরা। আজ সোমবার সকাল ১১ টায় মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রিজ থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রার্থী মো: মিয়ার পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-০৩ আসনের কোটালীপাড়া উপজেলায় নির্বাচনী মিছিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী ইঞ্জিনিয়ার মো: মারুফ শেখ। টুঙ্গিপাড়া উপজেলায় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী শোডাউন করেন স্বতন্ত্রপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।
বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর গোপালগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।তিনি আরো বলেন, আগামী পাঁচটি বছর আপনাদের সেবক বা খাদেম হিসেবে কাজ করার সুযোগ চাই। আমাকে একটিবার ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!