শিরোনামঃ

শেখ রাসেলের জন্মদিন পালন  করলো কার্যক্রম নিষিদ্ধ দলের  নেতাকর্মীরা



নিজস্ব প্রতিবেদক:


১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত তার ছোট ছেলে শেখ রাসেলের ৬২তম জন্মদিন পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ ) ব্যানারে এই জন্মদিন পালন করা হয়। 


রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিন পালনের ছবি ছড়িয়ে পরলেও কখন বা কোথায় এই কার্যক্রম চালানো হয়েছে তা জানায়নি সংগঠনের নেতাকর্মীরা। তবে ছবি বিশ্লেষন করে দেখা গেছে, একটি বদ্ধ ঘরের কক্ষে ১৫/১৬ জন নেতাকর্মী জন্মদিনের কেক কাটছেন। ছবিতে উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সলিল গুহ পিন্টু, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, পৌর আওয়ামী লীগের জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের মামুনুর রশীদ মনু মোল্লা, সাংস্কৃতিক জোটের নেতা রাশেদ হাওলাদার, যুবলীগের রায়হান ফকির, ছাত্রলীগের মাসুম সরদার সহ অন্যান্যদের দেখা গেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?