- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০১ পিএম
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মকর্তার কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে র্যাব সদস্য পরিচয়ে বিকাশের এক ডিস্ট্রিবিউশন সেলস কর্মকর্তা সামিউল ইসলামকে প্রাইভেটকারে তুলে নিয়ে দুই লাখ টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।
বুধবার (০২ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফকিরকান্দি এলাকার ঢাকা-খুলনা সহাসড়কের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতে বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মো. হাচিবুর রহমান অজ্ঞাত পাঁচজনকে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও বিকাশের সেলস কর্মকর্তা সামিউল ইসলাম সূত্রে জানাগেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ডিএসও সামিউল ইসলাম গোপালগঞ্জের পূর্বালী ব্যাংক পিএলসি থেকে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা সংগ্রহ করেন। এরপর মোটরসাইকেলে করে কাশিয়ানী যাবার পথে সদর উপজেলার হরিদাসপুর ফকিরকান্দি এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।
পরে প্রাইভেটকার থেকে র্যাবের পোশাক পরা চার থেকে পাঁচজন ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সামিউল ইসলামের দিকে পিস্তল তাক করে ভয় দেখান। পরে তাঁর হাতে হাতকড়া পড়িয়ে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। গাড়ির ভেতরে সামিউলের চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা ২ লাখ টাকা ও দুই মোবাইল লুট করে নেয়।
পরে সামিউল ইসলামকে চোখ ও হাত বাঁধা অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকার বাসস্ট্যান্ডের কাছে সড়কে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় দূবৃর্ত্তরা।
ঘটনার পর বিকাশের অপর ডিএসও রাজু বিশ্বাস বিষয়টি অফিসকে জানালে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সামিউলকে খোঁজাখুঁজি করেন। দুপুরের দিকে তিনি অফিসে ফিরে সহকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই চক্রটিকে ধরতে পুলিশ অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত চক্রটিকে ধরতে সক্ষম হবো। #
এই বিভাগের আরো খবর
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
-
নারীদের সরকারি সুযোগ-সুবিধা, আইনি অধিকার, নির্যাতনের শিকার হলে করণীয় এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর আদালত’।বৃহস্পতিবার...
-
জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।বুধবার (০২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!