- প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ০৭:০১ পিএম
গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকালে ভ্যান চালক আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকালে রেয়াজুল শেখ (৪৩) নামে এক ভ্যান চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ শুক্রবার (০৩ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) উত্তম কুমার সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনার উদ্দিন শেখের ছেলে।
তৃতীয় শ্রেণি ওই ছাত্রীর বাবা বলেন, আমার কন্যা বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। এসময় রিয়াজুল শেখ নামে ওই ভ্যানচালক আমার কন্যাকে মন্দিরের পিছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন দেখে ফেললে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রিয়াজুল শেখকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমি ভ্যানচালক রিয়াজুল শেখের শাস্তি দাবী করছি।
কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!