- প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫২ পিএম
শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই, শেখ পরিবারের অন্যতম সদস্য, আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে (৮৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। পরে বাদ জোহর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় গোপালগঞ্জ-০৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানসহ পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল শনিবার রাতে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
শেখ কবির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। এরপর তার দ্বিতীয় জনাজা অনুষ্ঠিত হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে।
শেখ কবিরব হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মরহুম শেখ কবির হোসেন দেশের শিক্ষা, স্বাস্থ্য, বীমা ও ব্যবসায়িক ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারপারসন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ, যা দেশের শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছে।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন। এ শিক্ষা উদ্যোক্তার মৃতুতে শোক ও সমাবেদন জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তাগণ ছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!