- প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ০৪:০৩ পিএম
শেখ হাসিনার ফাঁসির রায়ে গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশ, চলছে মিষ্টি বিতরণ।
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধি:-
মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এসময় তারা ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ফাঁসির রায়ে সন্তুষ্টি জানিয়ে ফার্মেসি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে স্বৈরাচার হাসিনা বিগত ১৭ বছর ধরে যে জুলুম-নির্যাতন মানুষের ওপর চালিয়েছে, এই বিচারের মাধ্যমে তার প্রতিফলন হয়েছে। জুলাই আন্দোলনে নির্দেশ দিয়ে সে আমার ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা চাই, তাকে দ্রুত ভারত থেকে এনে এই রায় বাস্তবায়ন করা হোক।”
হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকর করার দাবি জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মিয়া বলেন, “স্বৈরাচার হাসিনা যেভাবে আমার ভাইদের রক্ত ঝরিয়েছে, তা পৃথিবীতে বিরল ঘটনা। তাকে দ্রুত বাংলাদেশে এনে রায় কার্যকর করার দাবি জানাই। তার ফাঁসির রায়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আনন্দিত।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!