- প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬ ০৭:৩১ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই মাদকসেবী সাকিব গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়া সেই পটুয়াখালীর গলাচিপার মাদকসেবী মো. সাকিবকে (১৮) মাদক সেবনকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ঘটনাটি ঘটে আজ ২২ জুন (২০২৬) দুপুর ১:১৫ ঘটিকায়। পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. নয়ন হাওলাদার ও জরিনা বেগম দম্পতির ছেলে মো. সাকিব নিজ এলাকায় পুনরায় মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গলাচিপা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পরপরই উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় সাকিবকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও ৩ (তিন) দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি সাকিবের প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়), যা নিয়ে সুশীল সমাজ ও স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। গ্রেপ্তার ও সাজা প্রদানের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!