শিরোনামঃ

রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান



গৌরনদী প্রতিনিধি :


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।


গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পদে দায়িত্বে থাকা ইসরাত জাহানকে রংপুরের ডিসি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।


তিনি (ইসরাত জাহান) ২০১৯ সালের ৬ আগষ্ট থেকে ২০২০ সালের ২২ নভেম্বর পর্যন্ত গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন ।


জানা গেছে, ২০২০ সালে তীব্র করোনা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে নিরলস ভাবে সেবা প্রদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। সততার সঙ্গে দায়িত্বপালনের পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডে যুক্ত ছিলেন। যে কারনে অল্পদিনের ব্যবধানে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?