- প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ০৩:০৭ পিএম
গলাচিপার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় ‘নজরুল বর্ষ’ পালিত
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসার মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাহবুব রহমান, সমরেশ চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক কাউছার আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশনের পর জাতীয় কবি কাজী নজরুলের জীবনের বিভিন্ন দিক, তাঁর বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা এবং বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদান নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে চিরন্তন প্রেরণার উৎস। মাদ্রাসার শিক্ষার্থীরা কবির বিখ্যাত কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন এবং নাটিকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ আয়োজন এক সুধী সমাবেশে রূপ নেয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসায় জাতীয়...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের কোমরপুর খেয়াঘাটে কপোতাক্ষ নদের ওপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে...
-
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে । বৃহস্পতিবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!