- প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ০৫:১৯ পিএম
রংপুর-১ আসন নির্বাচন থেকে বাদ পড়লেন জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী
রিয়াজুল হক সাগর,রংপুর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১–৯ ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত মামলার কারণে জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে পড়ল ব্যারিস্টার মঞ্জুম আলী। মহামান্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার তার আপিল খারিজ করে দেন।
সুপ্রিম কোর্টের কেস হিস্ট্রি অনুযায়ী, Civil Misc Petition নং–৬১/২০২৬ মামলাটি শুনানি শেষে খারিজ করে দেওয়া হয়। ফলে দ্বৈত নাগরিকত্বজনিত অযোগ্যতা পুনঃপ্রযোজ্য হলো এবং নির্বাচন কমিশনের পূর্বের সিদ্ধান্ত কার্যকর থাকল না।
এ প্রসঙ্গে জানা গেছে, গত ১ জানুয়ারি ব্যারিস্টার মঞ্জুম আলী মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত না হওয়ায় রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, প্রার্থীর হলফনামায় ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে মনোনয়ন বাতিলের সুযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর ৫ জানুয়ারি ব্যারিস্টার মঞ্জুম আলী নির্বাচন কমিশনে আপিল করলে, কমিশন উভয় পক্ষের বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত প্রত্যাহার করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।
পরে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন নির্বাচনী প্রতীক বরাদ্দসহ সকল কার্যক্রম স্থগিত করতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রংপুর-১ আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার আদেশ প্রদান করেন। বিষয়টি পরে সুপ্রিম কোর্টে পৌঁছালে আদালত রিট খারিজ করেন এবং হাইকোর্টের আদেশ বহাল রাখেন। ফলে জাপার মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!