- প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৪ পিএম
রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবারও এলো মাহে রমজান
সাকিব উল হক
নিজস্ব প্রতিনিধি।
দেশের আকাশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস—পবিত্র রমজান। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন এবং দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান।
রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য বার্তা নিয়ে আসে। সংযম ও আত্মশুদ্ধির এই মাস মানুষের অতীতের গুনাহ মুছে দেয়, নৈতিক উন্নতি ও চারিত্রিক দৃঢ়তা অর্জনে সহায়তা করে। খোদাভীতি, ধৈর্য, ত্যাগ, মানবপ্রেম ও স্বচ্ছ চিন্তার মতো গুণাবলির বিকাশ ঘটে রমজানের অনুশীলনে।
রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, সমাজ সংস্কারেরও এক শক্তিশালী মাধ্যম। মাদকাসক্তি, যৌতুক, চুরি-ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, হত্যা, সুদ, ঘুষ, জিনা-ব্যভিচারসহ নানা অপরাধ ও জুলুম-অত্যাচারের বিরুদ্ধে এই মাস মানুষকে আত্মসংযম ও নৈতিকতার পথে পরিচালিত করে। ফলে সমাজে সাম্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।
অনেকেই মনে করেন রোজা শরীরের জন্য ক্ষতিকর। তবে অভিজ্ঞ চিকিৎসকদের মতে, অতিরিক্ত আহার ও দূষিত খাদ্য গ্রহণের ফলে শরীরে বিষাক্ত উপাদান জমা হয়, যা নানা জটিল রোগের জন্ম দেয়। পাকস্থলীকে মাঝে মাঝে খালি রাখা শরীরের জন্য প্রয়োজনীয়, আর এই প্রক্রিয়ায় রোজা এক অনন্য সহায়ক ভূমিকা পালন করে। রোজার বিকল্প কোনো স্বাস্থ্যকর ব্যবস্থা নেই বলেই চিকিৎসাবিজ্ঞানের অনেক পর্যবেক্ষণ ইঙ্গিত দেয়।
ঢাকা মেডিকেল কলেজের ডা. গোলাম মোয়াজ্জেম ১৯৬০ সালে ‘মানব শরীরের ওপর রোজার প্রভাব’ শীর্ষক গবেষণায় উল্লেখ করেন, রোজার কারণে শরীরের ওজন সামান্য কমলেও তা ক্ষতিকর নয়; বরং শরীরের অতিরিক্ত মেদ কমাতে এটি আধুনিক খাদ্য নিয়ন্ত্রণ পদ্ধতির চেয়েও বেশি কার্যকর। তিনি আরও বলেন, যারা ধারণা করেন রোজায় শূলবেদনা বাড়ে, তাদের ধারণা ভুল; বরং অতিভোজনে এ সমস্যা বৃদ্ধি পায়।
এদিকে, সৌদি আরবের আকাশে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে বুধবার থেকেই রোজা পালন শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রমজান শুরু হয়ে থাকে।
রমজান মাস আমাদের জীবনে আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক—এই কামনাই সবার।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!