- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ০৭:৪৭ পিএম
রাতের আঁধারে জমির আইল কেটে সমতল করার অভিযোগ
স্টাফ রিপোর্টার ঃ
বরগুনার বামনা উপজেলায় রাতের আঁধারে জমির আইল সীমানা কেটে সমতল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৪ জুলাই) রাতে দক্ষিণ ডৌয়াতলা গ্রামে।
ভুক্তভোগী দক্ষিণ ডৌয়াতলা মৌজার মৃত লেহাজ উদ্দিনের পুত্র ও বর্তমান জমির মালিক মো. মোশাররফ হোসাইন জানান, কয়েক বছর আগে তিনি ইউসুফ মল্লিক ও ফজলুর রহমান গং-এর কাছ থেকে জমিটি ক্রয় করেন। বিক্রেতারা জমির এওয়াজ ও সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেন। তাদের মৃত্যুর পর একই গ্রামের মৃত ইউসুফ মল্লিকের পুত্র মো. হানিফ মল্লিক ও মো. জামাল মল্লিক, মৃত ফজলুর রহমানের পুত্র মো. মাসুদ মুসুল্লী এবং মৃত বেলাল মল্লিকের পুত্র মো. এছাহাক মল্লিক গং তার ক্রয়কৃত জমির আইল সীমানা ও আইলে লাগানো গাছ কেটে ফেলে।
এ ঘটনায় মোশাররফ হোসাইন বরগুনার সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নম্বর ৪৭/২০২৫) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। অভিযোগ রয়েছে, মামলার চলমান অবস্থায় গত সোমবার রাতে অভিযুক্ত জামাল মল্লিক ও মাসুদ মুসুল্লী গং জমির আইল সীমানা ও গাছ কেটে সমতল ভূমি তৈরি করে।
অভিযুক্ত মো. এছাহাক মল্লিক বলেন, “৪৭/২০২৫ মামলার বিবাদী আমি—এটা সত্য। তবে অন্য বিবাদীরাই রাতে আইল কেটেছে, যা বেআইনি।” অপরদিকে জামাল মল্লিক দাবি করেন, “আমার জমির আইল আমি কেটেছি, তাতে মোশাররফের সমস্যা কোথায়?”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!