শিরোনামঃ

রাতের আধাঁরে গৃহবধুকে  ধর্ষন, চেষ্টাকারীকে  কুপিয়ে জখম


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ রাতের আধাঁরে বসতঘরে ঢুকে দুই বন্ধু কর্তৃক গৃহবধুকে ধর্ষন এবং ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামের।

গ্রেপ্তারকৃত ধর্ষকের নাম খায়রুল আকন (২২)। সে (খায়রুল) বেতগর্ভ গ্রামের আক্কাস আকনের ছেলে এবং ধর্ষন চেষ্টাকারী ইসলাম বালী (২৪) একই গ্রামের সুলতান বালীর ছেলে। এরমধ্যে ধর্ষন চেষ্টাকারী ইসলাম বালীকে কুপিয়ে জখম করেছে ভুক্তভোগী গৃহবধু।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত বারটার দিকে দুই সন্তানের জননী গৃহবধুর বসতঘরে ঢুকে একই গ্রামের বখাটে দুই বন্ধু খায়রুল ও ইসলাম বালী। এসময় খায়রুল আকন গৃহবধুকে জোরপূর্বক ধর্ষর করে। পরে খায়রুলের বন্ধু ইসলাম বালীও ধর্ষনের চেষ্টা চালালে তাকে (ইসলাম বালী) কুপিয়ে জখম করা হয়েছে বলে শোনা যায়।

ওসি (তদন্ত) আরও জানিয়েছেন, এবিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত খায়রুল আকনকে আটক করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভুক্তভোগী গৃহবধুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?