- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৪ এএম
গোপালগঞ্জে বসতঘর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের মুকসুদপুরে বসতঘর থেকে মোমেনা বেগম (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোমেনা বেগম মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামের রুবেল শেখের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মোমেনা বেগম বিকেলে বসতঘরের দরজা জানালা বন্ধ করে ওড়না দিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরে মোমেনাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনে। সংবাদ পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও সাংবাদিক...
-
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেলায়েত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!