শিরোনামঃ

নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে কেশবপুরে চিত্রাঙ্কন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



রুস্তম ফারাজী, কেশবপুর।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যশোরের কেশবপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বসুন্ধরা শুভ সংঘ কেশবপুর শাখার উদ্যোগে কেশবপুর প্রেসক্লাব হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, মানবতাবাদ ও সাম্যবাদের চেতনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন আজও সমাজে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুলের কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

বসুন্ধরা শুভ সংঘের এ আয়োজনে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?