- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬ ০৭:০৩ পিএম
রাঙ্গাবালীতে ভাগিনার হাতে মামি লাঞ্চিত
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা চালিতা বুনিয়া ইউনিয়নে ভাগিনার হাতে মামি লাঞ্চিত। আহত পারভীন বেগম (৪০) হচ্ছেন চালিতাবুনিয়া মরাজাহাঙ্গীর গ্রামের মাহাবুব হাওলাদারের স্ত্রী। আহত পারভীন বেগম বলেন, আমার স্বামীর জেলে বোডের মাঝি শাওন শেখ (৩৫) ও তার ভাই সায়েম (৩৪)অবরোধের পরে মালিক মাহাবুব হাওলাদারের সাথে রুহুল মেম্বরের ঘরের সামনে গত ১৬ই অক্টোবর শুক্রবার বেলা আনুমানিক ২ টার দিকে জেলে বোডের হিসাব নিকাশ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চরাও হয়ে আমাকে মারধর করেন। আমার ডাক-চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে ওই রাতেই ট্রলার যোগে আমাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. ইমরান বলেন, আমার চিকিৎসাধীনে পারভীন বেগম ২য় তলায় ১৭ নম্বর বেডে ভর্তি রয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। শরীরের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে। আহত পারভীন বেগমের স্বামী মাহাবুব হাওলাদার বলেন,আমার স্ত্রীকে আমার ট্রলারের মাঝি শাওন ও তার ভাই সায়েম মারধর করেছে। আমি আইনের মাধ্যমে এদের বিচার চাই। আজ ছয়দিন অতিবাহিত হলেও তারা কেউ হাসপাতালে আসেনি। আরো মামলা করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আহত পারভীন বেগমের ছেলে মিঠুন হাওলাদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাকে আমাদের জেলে বোর্ডের মাঝি শাওন ও তার ভাই সায়েম মারধর করেছে। আমি এদের সঠিক বিচার চাই। প্রতিপক্ষ জেলে বোডের মাঝি শাওন শেখ বলেন,টাকা পয়সার হিসাব নিয়ে মালিকের সাথে বসা হয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে। মারামারির কথা অস্বীকার করেন। চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.বিপ্লব হাওলাদার বলেন, উভয় পক্ষেই আত্মীয়। তারপরেও দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।কাউনিযার টেপামধুপুরের রাজীব চৈতারমোড় দীগলটারি দূর্গা মন্দিরে বৈদ্যুতিক জেনারেটর সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৮)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!