- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪০ এএম
পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জনসমাগমে মুখর হয়ে ওঠে কল্যাণ কলস ইউনিয়ন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল নামে।
শনিবার সন্ধ্যায় কলাগাছিয়া কল্যাণ কলস সাধারণ জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভা রূপ নেয় গণ সমাবেশে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য হাসান মামুন অভিযোগ করেন, গলাচিপা–দশমিনার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে এই অঞ্চলকে দুর্নীতিমুক্ত, উন্নয়নবান্ধব এবং সুশাসনের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,এডভোকেট মোশাররেফ হোসেন, এডভোকেট হাবিবুর রহমান হিরু, হাবিবুর রহমান মিঠু শিকদার, সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!