- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২১ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই- এস এম জিলানী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি যোগদান করেনি। এ জন্য একটি দল বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল। বিএনপি আন্দোলনে না যাওয়া সত্যেও ইন্টেরিয়াম গভমেন্ট তাদের ক্ষমতা বলে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।
কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোন রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক এটা বিএনপি কখনো চায় না। বিএনপি কখনোই বিরাজনীতিকরণের রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রেকে বিশ্বাস করে। যে গণতন্ত্রে অনেক রাজনৈতিক দল থাকবে। অনেক পথ ও মতের মানুষ থাকবে। অনেক সমালোচনা থাকবে। সব কিছু গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়।
তিনি আরো বলেন, আমি আগেও এ আসন থেকে দুই বার নির্বাচন করেছিলাম।কিন্তু ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই। তখন ভোট চাইবার কোন পরিবেশ ছিল না। এখন একটি পরিবেশ তৈরী হয়েছে। এই পরিবর্তীত পরিবেশের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন।
উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, আমি আপনাদের কাছে কোন রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করবো।
পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!