- প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬ ০৭:০২ পিএম
গলাচিপায় মা ইলিশ ধরার দায়ে ১৪ জনের কারাদণ্ড
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে পরিচালিত অভিযানে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে ১৪ জন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২১ অক্টোবর) গলাচিপা উপজেলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এ অভিযান পরিচালনা করেন। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ১৪ জেলেকে আটক করা হয়। পরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞাকালে নদীতে মাছ ধরা বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।কাউনিযার টেপামধুপুরের রাজীব চৈতারমোড় দীগলটারি দূর্গা মন্দিরে বৈদ্যুতিক জেনারেটর সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৮)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!