- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৭ পিএম
রাঙ্গাবালীতে বিশেষ অভিযানে ১৫১ পিচ ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক!
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার থানা ওসি’র বিশেষ অভিযানে মৌডুবী ইউনিয়ন থেকে ১৫১ পিচ ইয়াবা সহ আটক করে থানা পুলিশ।
বুধবার ৯ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ইউনিয়নের মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ পরিদর্শক রাঙ্গাবালী থানার সুদক্ষ অফিসার্স ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়ার বাড়িতে তার উপস্থিতিতেই বিশেষ অভিযান পরিচালনা করে প্লাস্টিক প্যাচানো অবস্থায় ১৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক করা হয়।
আটককৃত সোহাগ ভুইয়া (৩৬) খাসমহল এলাকার আঃ সালাম ভুইয়ার ছেলে।
এবিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার্স ইনচার্জ ( (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমার সঙ্গীয় অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন গাজী, এএসআই ও অন্যান্য ফোর্সসের সহযোগিতায়, তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করলে ১৫১ পিচ ইয়াবা সহ সোহাগ ভূইয়া আটক করা হয়। এবং মাদক মামলা প্রক্রিয়া শেষে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদে স্থানীয় জনগণের সমস্যা, চাহিদা ও সম্ভাব্য সমাধান নিয়ে অংশগ্রহণমূলক জনসংলাপ...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চর চন্দ্রাইল গ্রামের মোবাইল বিতর্কে একই বাড়ির যুবকদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। আর সেই জটিলতায়...
-
পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!