- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ০৯:১৫ এএম
পটুয়াখালীতে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: মাঠে থাকবে এক লাখ সেনা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয় দিনজুড়ে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। নির্বাচনের আগে পাঁচ দিন, ভোটের দিন এবং পরবর্তী তিন দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে প্রায় ৩০ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করলেও নির্বাচনের সময় সংখ্যা বাড়িয়ে এক লাখে নেওয়া হবে। পাশাপাশি মাঠে থাকবে প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব এবং আনুমানিক সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য। আনসারদের জন্য আধুনিক অস্ত্র ও বডিক্যাম সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।
নির্বাচন পরিবেশ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।’
সরকার পরিবর্তনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এ দেশে কোনো তিনজন মানুষ সরকারের পতন ঘটায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই পরিবর্তন এসেছে। আপনারা দেখেছেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে- এটি জনগণের রায়ের প্রতিফলন।’
তিনি আরো জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা হবে। এ কারণে দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে, রোজার আগেই অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস, কোস্টগার্ড বেইস, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। রাত্রীযাপনের পর আগামীকাল বরিশাল হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!