- প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ০৮:২৫ পিএম
পটুয়াখালীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীতে রোববার বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি জালাল আহমেদ। তিনি বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদই একটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রধান ভিত্তি। অথচ একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল ও আরটিভির প্রতিনিধি মুফতি সালাহউদ্দিন বলেন, স্বাধীনতার পর এই প্রথম দেশের দুটি শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে এমন ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটল। এটি ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য অশনিসংকেত। এখনই এ ধরনের অপশক্তিকে প্রতিহত না করা গেলে গোটা গণমাধ্যম জগৎ অস্তিত্বসংকটে পড়বে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ললিতকলা নিকেতনের অধ্যক্ষ এবং রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি অশোক কুমার দাস, কবি সুভাষ চন্দ্র। মানববন্ধনে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি ও বিটিভি-বাসসের প্রতিনিধি কাজী শামসুর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সঞ্জয় কুমার দাস, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আতিকুর রহমান,জেলা প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক রিয়াজুর রহমান, সহ-সভাপতি জামাল আকন, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি সিকদার জোবায়ের হোসেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিকদার জাবির হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি মনোজ কান্তি, প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি বিলাস দাস, প্রথম আলোর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমান। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, আরিফুজ্জামান তুহিন, তরিকুল ইসলাম, ফিরোজ আহমেদ, শফিকুল ইসলাম প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!