- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ০১:১৪ এএম
পটুয়াখালী-৩: স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ও সংঘর্ষ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি:
পটুয়াখালী-৩ আসনে ভোটের পূর্বাভাসে উত্তেজনা বেড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজারে বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় হাসান মামুনের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে।
গণ অধিকার পরিষদের গলাচিপা মিডিয়া টিমের সমন্বয়ক আবু নাঈম বলেন, বিকেলে নুর ভাইয়ের গণসংযোগ ছিল। বটতলা বাজারে হাসান মামুনের সমর্থকরা বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর নুরুল হক নুর ও তার অনুসারীরা উলানিয়া চলে যান। পরে কী ঘটেছে তা আমাদের জানা নেই।
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বকুলবাড়িয়া ইউনিয়ন কমিটির নির্বাচন পরিচালনা আহ্বায়ক হুমায়ুন কবির সরদার জানান, সংঘর্ষের কিছু সময় পর দূর্বৃত্তরা নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মাহাবুব, আরিফুর রহমান মুন্সি, আব্দুল বিশ্বাস, এশাদুল ইসলাম, জহির খান, মহসিন, জুবায়ের, রফিক মৃধা, সাকিল সিকদার, মতি সিকদার, রিয়াজ হাওলাদার, মোস্তাক আহমেদ ও সিদ্দিক মৃধা।
উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাহামুদুল হাসান বলেন, আমরা ঘটনার খবর সোশ্যাল মিডিয়া থেকে শুনেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনের আগে এই ধরনের উত্তেজনা এলাকায় শঙ্কার সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মনিটর করছে এবং সম্ভাব্য হিংসা রোধে তৎপর রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোড এলাকায় এক মুদি দোকানির ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)-কে গ্রেফতার করা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!