- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৫ পিএম
পটুয়াখালী-৩ আসনে বাবার নির্বাচনী প্রচারণায় হাসান মামুনের ছেলে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের একমাত্র সন্তান আরিক ক্লাসের ছুটিতে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসে। এই সময়টায় সে বাবার নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে, তাদের খোঁজখবর নেয় এবং আন্তরিকভাবে কথা বলে।
এলাকার মানুষ যখন তার কাছে কিছু বলতে অনুরোধ করে, তখন আরিক অত্যন্ত বিনয়ের সঙ্গে তার বাবার জন্য দোয়া ও সমর্থন কামনা করে এবং বাবার পক্ষে ভোট প্রার্থনা করে। তার নম্রতা, ভদ্র আচরণ ও আন্তরিক ব্যবহারে মানুষের মনে ইতিবাচক প্রভাব পড়ে।
একজন শিক্ষার্থী হয়েও দায়িত্বশীল ও ভদ্র আচরণের মাধ্যমে আরিক প্রমাণ করে—সে শুধু একজন প্রার্থীর সন্তান নয়, বরং এলাকার মানুষের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন এক তরুণ প্রতিনিধি। তার এই আচরণ এলাকায় একটি সুন্দর ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!