- প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৫ পিএম
পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত বাংলাদেশ” শ্লোগানে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনেস্তার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ^বর্তী গৌরনদী বাসষ্ট্যান্ডে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা এ কর্মসূচী পালন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, সদস্য বদরুজ্জামান খান সবুজ, কাজী আল-আমিন, মোল্লা ফারুক হাসান, সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল প্রমুখ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক পলাশ তালুকদার। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সদস্য সহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা মব ভায়োলেন্স তৈরি করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্থার সাথে জড়িত সকল দুস্কৃতকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!