- প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৮ পিএম
প্রতিদ্বন্দি চার প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী বিএনপির প্রার্থী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রতিদ্বন্দি চার প্রার্থীর সম্মিলিত ভোটের চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দুই উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, গৌরনদী উপজেলার ৬৯ ভোট কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৫৫১ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ধানের শীষ পেয়েছে ৫৮ হাজার ৬৫০ ভোট, দাঁড়িপাল্লা মার্কা পেয়েছে ২৯ হাজার ৯৪৪, ফুটবল মার্কা পেয়েছে ২০ হাজার ৮৫৭ ভোট, হাতপাখা ৩ হজার ৫ ভোট, এবং বাইসাইকেল পেয়েছে ১ হাজার ৯৫ ভোট। গৌরনদীতে চার প্রার্থী সম্মিলিত ভাবে পেয়েছেন ৫৪ হাজার ৯০১ ভোট। এই চার প্রার্থীর সম্মিলিত ভোটের চেয়ে ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন ৩ হাজার ৭৪৯ ভোট বেশি পেয়েছেন।
অপরদিকে আগৈলঝাড়া উপজেলার ৬০টি ভোটকেন্দ্রে মোট ৮৩ হাজার তিনশ’ বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ধানের শীষ পেয়েছে ৪০ হাজার ৭৬৮ ভোট, দাঁড়িপাল্লা ১৫ হাজার ১৯৬ ভোট, ফুটবল ২২ হাজার ৯৫১ ভোট, হাতপাখা ৩ হাজার ৭৫৫ এবং বাইসাইকেল ৬৩০ ভোট পেয়েছে। আগৈলঝাড়া উপজেলায় চার প্রার্থী সম্মিলিত ভাবে পেয়েছেন ৪২ হাজার ৫৩২ ভোট। দুই উপজেলায় চার প্রার্থীর সম্মিলিত ভোট ৯৭ হাজার ৪৩৩ ভোট।
ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন দুই উপজেলায় পেয়েছেন ৯৯ হাজার ৪১৮ ভোট। সে হিসেবে ধানের শীষের প্রার্থী ওই চার প্রার্থীর সম্মিলিত ভোটের চেয়ে ১ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর বিভাগের ৩৩টি আসনের ফলাফল স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। এর ১৭টি আসনে...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের নির্বাচনে টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে জয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!