- প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ০৬:২৫ পিএম
প্রতিবন্ধীর ভ্যান চুরি, পাশে দাঁড়ালেন ইউএনও
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের বাসিন্দা মাসুম শেখ। ৩০ বছর বয়সী মাসুম জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। বাবা মজিদ শেখ দশ বছর আগে মারা যাওয়ার পর মাকে নিয়ে ছিলো তার সংসার। চার বছর আগে বিয়ের পর একটা এনজিও থেকে ঋণ নিয়ে কিনেছিল একটি ভ্যান। সেই ভ্যান চালিয়েই চলতো তার তিনজনের সংসার।
কিন্তু গত ৩১ জুলাই রাতে তার বাড়ি থেকে উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটি চুরি হয়ে যায়। তারপর থেকেই সাহায্যের আশায় অনেকের কাছে গেলেও কেউ সারা দেয়নি।
তখন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বিষয়টি কুশলী ইউপি চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে জানতে পেরে ছুটে যান শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মাসুমের বাড়িতে। তখন মাসুমকে ভ্যান কেনার জন্য ২০ হাজার টাকার ব্যবস্থা করে দিতে বলেন সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীকে। পরে ৭ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২০ হাজার টাকার চেক মাসুমের হাতে তুলে দেন ইউএনও। বাঁচার নতুন অবলম্বন কেনার টাকা পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী যুবক মাসুম।
আপ্লুত কন্ঠে মাসুমের মা আবেজান বেগম বলেন, আমার প্রতিবন্ধী ছেলে মাসুম ভ্যান চালিয়ে সংসার চালাতো। ভ্যানটি চুরি হওয়ার পর থেকে অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছে। কিন্তু কেউ সাহায্য করেনি। পরে কুশলী ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলার ম্যাডাম জানতে পারেন। তখন তিনি মাসুমকে ডেকে বাঁচার নতুন আশা ভ্যান কেনার জন্য ২০ হাজার টাকার ব্যবস্থা করে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, বিষয়টি জানতে পেরে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী মাসুম শেখের জন্য যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি মাত্র। আগামীতেও জনসেবায় উপজেলা প্রশাসন কাজ করে যাবে। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!