- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ০৬:২৩ পিএম
প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করবে-সেলিমুজ্জামান
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০১ (আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, একটি সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এবার পক্ষপাতিত্ব হওয়ার কোনো সুযোগ নেই এবং এবার আপনার ভোট আপনি দিবেন, অন্য কারও দেওয়ার সুযোগ নেই।
গোপালগঞ্জ-০১ আসনের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাকে প্রার্থী মনোনয়ন দেয়ার পর থেকেই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাংঙ্ক্ষার বাস্তবায়ন করব ইনশাল্লাহ এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।
সেলিমুজ্জামান আরো বলেন, আশা করি, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। গোপালগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে, এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
আজ শুক্রবার সারাদিন ব্যাপী নির্বাচনী এলাকার মুকসুদপুরের পশারগাতি ইউনিয়নের ২ নং ও ৩নং ওয়ার্ডে আইব বাজার ও কৃষ্ণাদিয়া বাজার, জানবাগ বাজার, পাচুড়িয়া বাজার, শালিনাবকসা বাজার এলাকাসহ বিভিন্ন বাজারের পথচারী ও উপস্থিত লোকজনের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ করার সময় তিনি নানা শ্রেনী-পেশার লোকের সাথে কথা বলেছেন।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টুসহ মুকসুদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!