- প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ০৬:০১ পিএম
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আমরা খাল খনন ও পরিষ্কারের একাধিক পরিকল্পনা গ্রহণ করেছি-গোপালগঞ্জ-০৩ আসনের সাংসদ জিলানী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, কোটালিপাড়ার পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আমরা খাল খনন ও পরিষ্কারের একাধিক পরিকল্পনা গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা খালে কচুরিপানা পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হলো। এই জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে কোটালীপাড়ায় পরিবেশ রক্ষা ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে কোনের ভিটা খালের কচুরিপানা পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মী অংশ নেন। তারা খালের প্রায় দুই কিলোমিটার অংশের কচুরিপানা পরিষ্কার করেন। একই সঙ্গে খালের পাড়ে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়। খালের কচুরিপানা পরিষ্কার হওয়ার ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি কাজে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপু, শেখ আফজাল হোসেন, সেকেন্দার আলী, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার, বিএনপি নেতা আব্দুল মান্নান, মাসুদ, লালনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!