- প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ০৯:০৩ পিএম
পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
যবিপ্রবি প্রতিনিধি:
রিটেক পরীক্ষার পদ্ধতি পরিবর্তন, বর্ষ উন্নয়নের নিয়ম পরিবর্তন ও রিটেক পরীক্ষার রেজাল্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্য তিনটি পৃথক ব্যাচের জন্য আলাদা আলাদা পরীক্ষার নীতিমালা চালু থাকলেও শুধুমাত্র ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রণীত বিশেষ নিয়মাবলি তাদেরকে অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি করেন তারা।
আজ রবিবার (১৩ জুলাই ২০২৫) বেলা ৩:৪৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যবিপ্রবি সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্ডিনেন্স অনুযায়ী একজন শিক্ষার্থী যদি কোনো কোর্সে অকৃতকার্য হয় সে একবারই রিটেক পরিক্ষা দেওয়ার সুযোগ পাবে। কোনো শিক্ষার্থী যদি কোনো কারনে রিটেকে অকৃতকার্য হয়, তাহলে তাকে প্রতি কোর্সের জন্য ৫০০০ টাকা জরিমানা দিয়ে স্পেশাল রিটেক দিতে হবে। স্পেশাল রিটেক ক্লিয়ার করতে না পারলে বর্ষ উন্নয়নের সুযোগ পাবে নাহ।যেখানে তাদের পূর্ববর্তী ব্যাচগুলোর জন্য ৪ বার রিটেক পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া পরবর্তী ব্যাচ গুলোর সাথেও আমাদের নম্বর বন্টনে কোনো মিল নেই, পরবর্তী ব্যাচের ইন্টার্নাল মার্ক ৪০ এবং মূল সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ৬০ মার্ক রাখা হয়েছে।
এসময় তারা আরো বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একটি কোর্সে অকৃতকার্য থাকার কারনে তাকে বর্ষউন্নতির সুযোগ না দেওয়াকে আমরা অমানবিক মনে করছি। এমনকি পূর্ববর্তী ব্যাচগুলোতে রিটেক এক্সামের রেজাল্ট ৩.৭৫ এর উপরে পাওয়ার পর ০.২৫ করে কর্তন করা হতো, সেখানে আমাদের ৩.০০ এর উপরে পেলেই ০.২৫ কর্তন করা হয়। এতে করে কেও কোনো কারনে পরিক্ষায় অনুপস্থিত হলে, তার একাডেমিক রেজাল্ট ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ভর্তির সময় এক নিয়ম আর পরীক্ষার আগে জানানো হয় আরেক নিয়ম উল্লেখ করে বক্তারা আরো বলেন, যখন আমাদের এই নতুন নিয়ম জানানো হয় তখন অনেক ডিপার্টমেন্টে ১ম বর্ষ ১ম পর্বের পরিক্ষা শুরু হয়ে যায়। আমরা এই নিয়মের জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না। আমরা বৈষম্যের স্বীকার। আমরা আমাদের পূর্ববর্তী ব্যাচের নিয়মে ফিরে যেতে চাই। আমরা আগের নিয়ম জেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাশফি চৌধুরী (ম্যানেজমেন্ট), শেখ আবু সুফিয়ান (মার্কেটিং), মো: জারির আল মারুফ (এআইএস), রাফিদ ইবনে হাসান( মার্কেটিং ), রবিউল ইসলাম শিমুল (ম্যানেজমেন্ট), ফারহান ফুয়াদ সামি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারং), অরবিন্দু কুমার পাল (ম্যানেজমেন্ট), আব্দুল্লাহ আল হাসিব (ম্যানেজমেন্ট),তৌফিক ইমরান (ম্যানেজমেন্ট), রাজিন রহমান ( ম্যানেজমেন্ট), মৃন্ময় মন্ডল (ম্যানেজমেন্ট), মুনতাসির মাহমুদ (ম্যানেজমেন্ট), নাজমুল শান্ত (এআইএস), তানজিল (গনিত)।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!