শিরোনামঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের  নেতৃত্বে নতুন বাংলাদেশ  গড়তে হবে-তথ্যমন্ত্রী



গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন- গত ৫০ বছরে ক্ষমতার পরিবর্তন দেখতে দেখতে জনগন ক্লান্ত হয়ে পরেছে। আর না, প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ভোটকেন্দ্র ভিত্তিক নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।



সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন-দেশে গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না, সাংবাদিক মহলের নিরাপত্তা ও বেতন কাঠামোর ব্যবস্থা করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন-আমাদের দায়িত্ব ভোগ করার জন্য নয়, আমাদের দায়িত্ব জনগনের সেবা করার জন্য।বিগত সরকার প্রশাসনকে সার্কাসে পরিণত করেছিলো। আমরা সেই ধারায় ফিরে যেতে চাইনা। আমরা প্রশাসনকে সুরক্ষা দিতে চাই। প্রশাসনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে চাই।



গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ন-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন সহ অন্যান্যরা। একইদিন বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?