- প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ০৮:৪৪ পিএম
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বামনায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
“প্লাস্টিক দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে এক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর রামনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সুইস উন্নয়ন সংস্থা হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ এ কর্মসূচির আয়োজন করে।
সভায় জানানো হয়, প্রকল্পটির আওতায় দেশের ১৭টি উপজেলায় ১৭টি যুব নেটওয়ার্ক কাজ করছে। তারা নিজ নিজ এলাকায় প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব ও দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি করছে।
আলোচনায় বক্তারা বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশ ও ভারতের বিস্তৃত অঞ্চলজুড়ে অবস্থিত, যার প্রায় ৬০ শতাংশ বাংলাদেশের উপকূলীয় এলাকায়। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও জানান, প্রায় ৩০ লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের ওপর নির্ভরশীল। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। তবে মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড, বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের কারণে দূষণের মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন রামনা শেরে বাংলা সমবায়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর রামনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাকাবিল্লাহ ফরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর রামনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সাইদুজ্জামান সাহিন হাওলাদার, ইউপি সদস্য মো. হাবিবুর রহমান (১ নম্বর ওয়ার্ড) এবং ইকো সুন্দরবন বরগুনা জেলার সমন্বয়কারী অনুপ রায়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর সংস্থার বরগুনা জেলার কো-অর্ডিনেটর মো. খলিলুর রহমান।
বক্তারা প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি, বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং সুন্দরবন রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!