- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ১২:২৪ পিএম
পিরোজপুরের ভাসমান পেয়ারা বাগানে পরিবেশ রক্ষায় ছয় নির্দেশনা
স্থানীয়দের স্বাভাবিক কর্মপরিবেশ এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণের স্বার্থে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দু রকানী পিরোজপুর প্রতিনিধি, ঃ
পিরোজপুরের ভাসমান পেয়ারা বাগানে পরিবেশ রক্ষায় ছয় নির্দেশনা
পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ছয় দফা নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে ইউএনও মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার ইউএনওর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকাটি একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা। তাই স্থানীয় জনগণের স্বাভাবিক কর্মপরিবেশ এবং পর্যটকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ভ্রমণের স্বার্থে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
নির্দেশনায় বলা হয়েছে, পেয়ারা বাগানে কোনো ধরনের সাউন্ড সিস্টেম, মাইক বা উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার করা যাবে না। কারণ এটি পরিবেশ দূষণ করে এবং স্থানীয় জনজীবন ও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটক এই এলাকায় আসেন, তাই অশালীনতা পরিহার করে শালীন আচরণ বজায় রাখা আবশ্যক। বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা এই বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ তা পানিপথে ভিড় ও শব্দ তৈরি করে যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এর পরিবর্তে ছোট বা মাঝারি আকারের নৌকা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায় এবং ভ্রমণ নিরাপদ হয়।
এছাড়া, পর্যটকদের সঙ্গে আনা খাবারের উচ্ছিষ্টাংশ, পলিথিন, প্লাস্টিকসহ যেকোনো বর্জ্য পানিতে ফেলাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এসব নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ইউএনও জাহিদুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা এবং স্থানীয়দের স্বাভাবিক জীবনধারা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতায় আটঘর-কুড়িয়ানার পেয়ারার রাজ্যকে আরও আকর্ষণীয় ও নিরাপদ রাখা সম্ভব।”
বর্ষা মৌসুমে দেশ-বিদেশের হাজারো পর্যটক আটঘর-কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার ঘুরতে আসেন। নদীঘেরা এই বাজার প্রাকৃতিক সৌন্দর্য এবং নানা জাতের ফলের জন্য দেশের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!