- প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ০৪:২৯ পিএম
পিরোজপুরে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড
ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধি ঃ
পিরোজপুরে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।
পিরোজপুরে এক হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী ফোরকান হাওলাদার উপস্থিত ছিলেন না। মামলায় আট জনের মধ্যে পাঁচ জন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মজিবর শেখ, কুমিরমারা গ্রামের ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মো. মাহাবুব।
আদালত জানায়, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার রাত প্রায় ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরছিলেন। সে সময় আসামিরা কুমিরমারা এলাকার স্লুইচ গেট এলাকায় জামালের পথরোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
আহত জামালকে একটি ট্রলারে তুলে হুলারহাট বাজারের খালের পাড়ে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে আসামিরা পালিয়ে যায়। রাত ১টার দিকে নৈশ প্রহরী আনছার আলী ট্রলারে জামালকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামালের মৃত্যু হয়।
জামালের ভাই কামাল হাওলাদার নিহতের পর থানায় আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দেয়।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোরহানউদ্দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের জীবন...
-
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ...
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!