- প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ০৮:৪১ পিএম
পিরোজপুরে বিশেষ অভিযানে ১কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী
:
পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯শত গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ মাছুম শেখ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারণ গ্রামের মাছুম শেখ এর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। সে মধ্য কলারণ গ্রামের মো. হাবিবুর রহমান শেখের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মিলন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই রবিন রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চন্ডিপুর ইউনিয়নের জমাদ্দার হাট বাজার রোডস্থ ডা. লুৎফর রহমানের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মাছুম শেখের কাছ থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, চন্ডিপুরের মধ্য কলারন এলাকা থেকে প্রায় ১কেজি গাঁজাসহ মাছুম শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ছবি: ইন্দুরকানীতে বিশেষ অভিযানে ১কেজি গাঁজাসহ গ্রেফতার মাছুম শেখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!