- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৫ পিএম
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না
গৌরনদী(বরিশাল) প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তারা বলেছেন-পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ভোট নষ্ট হবে না, কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না। অর্থশালী কিংবা সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে নির্বাচন বানচাল করতে পারবে না। তাই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল-আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক সাাইফুল ইসলামসহ অন্যান্যরা।
শেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গৌরনদী বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
একইদিন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ গৌরনদী শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন সমর্থিত প্রার্থী রাসেল সরদার মেহেদী। এছাড়াও একই দাবীতে খেলাফত মজলিসের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাাবেশ করেছেন।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!