শিরোনামঃ

পদোন্নতি পেলেন আলোচিত মৎস্য কর্মকর্তা আলম


নিজস্ব প্রতিবেদক:

নদীতে মাছ ধরার নিষিদ্ধ সময়ে দুঃসাহসিক অভিযান পরিচালনা করে দেশব্যাপী আলোচিত বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম পদোন্নতি পেয়েছেন।


গত ৬ সেপ্টেম্বরের মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক

 ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা গেছে, মোহাম্মদ আলমকে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা থেকে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মুন্সীগঞ্জের সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি করা হয়েছে।


পাশাপাশি মোহাম্মদ আলম মৎস্য অধিদপ্তরে উপ-পরিচালক (চিংড়ি) শাখায় সংযুক্তি থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এছাড়াও আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে ওই (আলম) কর্মকর্তার কাছে রক্ষিত সকল দায়িত্বভার বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।


উল্লেখ্য, নিষেধাজ্ঞার সময় সরকারের নির্দেশ শতভাগ পালন করতে গিয়ে অসংখ্যবার অসাধু জেলেদের হামলার স্বীকার হয়েছেন সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম। এরপরও তিনি সরকারি দায়িত্ব থেকে পিছু হটেননি। তার পদোন্নতিকে অনেকেই ভাল কাজের স্বীকৃতি হিসেবে দেখছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?