- প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ০৯:০২ পিএম
পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী রুপদোন এলাকায় নৌবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার বেলা ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার এম. আশফাক হোসেন (ই), বিএন (পি নং ২৯৪৪)-এর নেতৃত্বে আট সদস্যের একটি সশস্ত্র টহলদল সিভিল লেগুনাযোগে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শুক্কুর হোসেন (৬০) পিতা—মৃত আলতাফ হোসেন, গ্রাম—কাটাখালী, ডাকঘর—রুপদোন, জেলা—বরগুনা) কে আটক করা হয়।
আটকের পর শুক্কুর হোসেনের দেহ এবং সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উল্লেখিত এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিল।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিকেল ৩টা ৩০ মিনিটে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!