- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ১০:০০ পিএম
অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল সেক্রেটারি, ভর্তি সম্পন্নে আর্থিক সহায়তা
অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন শান্ত। তাঁর ব্যক্তিগত আর্থিক সহায়তায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বিজ্ঞান অনুষদের একটি বিভাগে ভর্তি সম্পন্ন করেছেন ওই শিক্ষার্থী।
বুধবার (৮ জুলাই) চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীর হাতে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেন আরিফ হোসেন শান্ত। এর আগে শিক্ষার্থীটি প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করলেও অর্থসংকটের কারণে চূড়ান্ত ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।
সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী বলেন, “ভর্তির টাকা জোগাড় করতে না পেরে আমি চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর পূরণ হবে না। ঠিক সেই কঠিন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন শান্ত ভাই আমার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এই মানবিকতা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। এর আগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে তাঁর কথা শুনেছিলাম। সেই বিশ্বাস থেকেই তাঁর কাছে সহযোগিতা চেয়েছিলাম, আর তিনি আমাকে নিরাশ করেননি।”
আরিফ হোসেন শান্ত বলেন, “রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের চর্চা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও একটি মাধ্যম। একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সামান্য অবদান রাখতে পেরে আমি আনন্দিত। আমরা চাই, বাংলাদেশের কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে অন্তত একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালে অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। সম্মিলিত উদ্যোগে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
এই বিভাগের আরো খবর
-
অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাধারণ সম্পাদক...
-
ভোলা প্রতিনিধি :ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে তিন সন্তানের এক জননীকে ধর্ষণের চেষ্টা, নৃশংস মারধর এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ...
-
বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকায় কয়েকটি শিয়াল হত্যা করে সেগুলোর মাংস রান্না ও বিক্রির চেষ্টার অভিযোগে এলাকাজুড়ে...
-
ঝালকাঠির নলছিটি উপজেলার এক গৃহবধুকে যৌতুকের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের পর হত্যা অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!