- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৩০ পিএম
অসুস্থ খালেদা জিয়ার জন্য বরগুনা জেলা বিএনপির হৃদয়ছোঁয়া দোয়া ও মিলাদ মাহফিল
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘায়ু ও পূর্ণ রোগমুক্তি কামনায় বরগুনা জেলা বিএনপির উদ্যোগে এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটায় শহরের নতুন লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল হয়। রাজনৈতিক অসহনীয় পরিস্থিতি, দমন-পীড়ন ও গণতান্ত্রিক সংকটের মধ্যেও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে পরিণত করে এক আবেগময় গণসমাবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা অনন্য। জাতির এই সংকটকালে তাঁর অসুস্থতা গোটা দেশের মানুষের জন্য গভীর বেদনার বিষয়।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল লিটন, পিপিপি সভাপতি মিজানুর রহমান কিসলু, হেফাজতে ইসলামের সভাপতি মাস্টার সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভিন্ন রাজনৈতিক পরিচয় থাকলেও একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রীর সুস্থতা কামনা করা জাতির নৈতিক দায়িত্ব। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন কারাবন্দি রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা মানবাধিকারের চরম লঙ্ঘন। তবুও দেশনেত্রী খালেদা জিয়া জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন থেকে লড়াই করে যাচ্ছেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, এজেডএম সালেহ ফারুক, অ্যাডভোকেট নুরুল আমিন, রেজবুল কবির, বাবুল হাওলাদার, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, শারমিন সুলতানা আসমা, আবুল কালাম আজাদ, জাফরুল হাসান জাফর, যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “জাতি আজ মহাসংকটের মুখে। জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মতো সাহসী নেতৃত্বের আজ সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেশ ও জাতির নেতৃত্বে ফিরিয়ে আনেন।”
অনুষ্ঠান শেষে দেশনেত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য, দীর্ঘায়ু, দেশের শান্তি-স্থিতিশীলতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মাওলা জাহিদ।
পুরো দোয়া মাহফিলে নেতাকর্মীদের চোখে ছিল আবেগ, হৃদয়ে ছিল প্রার্থনা—
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের নেতৃত্বে ফিরে আসেন।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!