- প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬ ০৪:২৯ পিএম
অর্থাভাবে পড়াশোনা বন্ধ হবে না উপকূলের মেধাবীদের: সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রী নুরুল হকের
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকার অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। সোমবার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মানবিক উদ্যোগের কথা জানান। ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক উল্লেখ করেন, গলাচিপা ও দশমিনা উপজেলার কোনো অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হলে তাকে বা তার প্রতিনিধিদের যেন বিষয়টি জানানো হয়। শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে তার প্রতিনিধি আবু নাঈমের মোবাইল নম্বর (+৮৮০১৭৫৬০৮৫৬৪৯) যোগাযোগের আহ্বান করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা আসার পর থেকেই স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। সচেতন মহল মনে করছেন, উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী প্রায়ই আর্থিক অনটনের কারণে ঝরে পড়ার ঝুঁকিতে থাকে। প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকার অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক...
-
ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়। দায়িত্বে থাকা কিছু ব্যক্তি হিংসা ও লোভের কারণে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশের মাদক বিরোধী অভিযান, বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক ব্যবসায়ী পুলিশের খাঁচায়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!