- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৭:৫৪ পিএম
অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না:ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক বলেছেন,অপরাধী যেই হোক,যে দলের হোক সেটা আমার দেখার বিষয় না,সে অপরাধ করেছে এটাই দেখার বিষয়,সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।
রবিবার ২৭ শে জুলাই বিকালে বোরহানউদ্দিন থানা বার্ষিক পরিদর্শন এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ বক্তব্য দেন তিনি। বক্তব্য তিনি আরো বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচন,নির্বাচনের পূর্বেই ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায় যারা দায়িত্বে রয়েছে,তাদের প্রতি আমার কঠোর নির্দেশনা রয়েছে,অন্যায় করে শনাক্ত হলেই গ্রেফতার,অপরাধীদের পক্ষে যে সুপারিশ করতে আসবে তাকে ও আটক করা হবে বলেও জানান তিনি। কারণ হিসাবে তিনি বলেন,যে অপরাধীদের সেল্টার দাতা তিনি সুপারিশ করতে আসেন,সুতরাং সেই বড় অপরাধী,আমরা তাদের খুঁজছি। পরিদর্শনকালে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন এবং সকলকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, চাঁদাবাজি, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান,পরিদর্শক( তদন্ত) রিপন কুমার সাহা সহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!