- প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ০৮:০১ পিএম
ওসমান হাদির মৃত্যুতে নলছিটিতে ব্যবসায়ীদের শোক ও দোকানপাট বন্ধ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সরকার ২০ ডিসেম্বর শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
পাশাপাশি শরিফ ওসমান হাদির জন্মস্থান নলছিটি পৌরশহরে স্থানীয় ব্যবসায়ীরা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ( ওষুধের দোকান ছাড়া)বন্ধ রেখে শোক পালন করেছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এ মাটির সন্তান। ইনসাফ প্রতিষ্ঠার পথে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি আমাদের গর্ব । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ৪ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এবিষয়ে শহরের ব্যবসায়ী মো. শহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি নলছিটির ছেলে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এজন্য শহরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার দুপুর ২ (দুইটা) থেকে সন্ধ্যা ৬(ছয়টা ) পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে (সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়।
পরে এদিন বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। শরিফ ওসমান হাদি নলছিটি শহরের খাস মহল এলাকার মৃত মাওলানা শরিফ আব্দুল হাদির ছোট ছেলে।
ছবি শিরোনাম:-নলছিটি (ঝালকাঠি): শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে নলছিটি শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট- ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!